পুরো টাকা পায়নি বিপিএল এর খেলোয়াড়রা!

জাকারিয়া ভুঁইয়া: বিপিএল’র খেলোয়াড়দের সম্মানি পরিশোধের জন্য ফ্রেঞ্চাইজি দলগুলোকে শিগগিরই তাগাদা দেওয়া হবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাসেরও বেশি সময় খেলা শেষ হলেও ফ্রেঞ্চাইজি দলগুলো এখনো তাদের খেলোয়াড়দের শতভাগ সম্মানি পরিশোধ করেনি। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে বিদেশি খেলোয়াড়দের সম্মানির হিসেব জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে।

এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমরা দু’এক সপ্তাহের মধ্যে খেলোয়াড়দের সম্মানি পরিশোধের জন্য ফ্রেঞ্চাইজিদের বলবো। এছাড়া গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট তাদের কাছে যে টাকা পাবে তাও আদায়ের জন্য আলোচনায় বসবো। যে নামে ফ্রেঞ্চাইজিরা লিমিটেড কোম্পানি করেছে তাদেরকে ওই নামে আনুষ্ঠানিক চুক্তি করতে হবে।’

বিপিএলের প্রথম আসর শেষ হলেও এখনো কোন চুক্তি হয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিল না গেম অনের সঙ্গে চুক্তি হবে তা নিয়ে জটিলতা থাকায় চুক্তি করা যায়নি বলে কর্মকর্তারা জানান।

বাংলাখবর২৪ ডট কম/ d41d8-/01
সবচেয়ে বেশি পঠিত সংবাদ
 Untitled Document

পাঠকের মতামত:

sumi
তারিখঃ ০১-০৪-২০১২   সময়ঃ ১২:২৭:৪৭
 
    মন্তব্য: taratari taka den noyle next bpl humkir mukhe porbe


 Untitled Document

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন:

আপনার আইডি : (আপনার মোবাইল নাম্বার)
পাসওয়ার্ড : পাসওয়ার্ড ভুলে গিয়েছেন ?
মন্তব্য :
প্রোফাইল আপডেট  | রেজিস্ট্রেশন |